চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা

2024-02-27T18:49:44+00:00
2024-02-27T18:49:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

সভায় ‘স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারি পরিসংখ্যানের ভূমিকা’ বিষয়ক মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ইনচার্জ) খালেদ রাশেদুল হাসান খান।

অনুষ্ঠানে লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহা. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল আলম, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক,  চেম্বারের সাবেক পরিচালক শহিদুল ইসলামসহ জেলা স্কাউটের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। তাই ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যের ভিত্তিতে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব। তারা জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করে থাকেন, হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে বলে জানান।

এর আগে সকাল ১০ টায় বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy