নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৭৬)

X
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আলম মাসুদ।