চট্টগ্রামে হোটেল থেকে পোল্যান্ড নাগরিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের তারকা মানের অভিজাত হোটেল পেনিনসুলা থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জজলো মাইকেল সিজারবেয়া নামের

2024-03-04T16:30:20+00:00
2024-03-04T16:30:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে হোটেল থেকে পোল্যান্ড নাগরিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

চট্টগ্রামের তারকা মানের অভিজাত হোটেল পেনিনসুলা থেকে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জজলো মাইকেল সিজারবেয়া নামের ব্যক্তি পোল্যান্ডের নাগরিক এবং তিনি হত্যাকাণ্ডে শিকার হয়েছেন এমন ধারণা করছে পুলিশ। তবে হোটেল কর্তৃপক্ষ বলছে, তাদের নিরাপত্তার কোন ঘাটতি ছিল না।  

আজ সোমবার (৪ মার্চ) সকালে নগরীর জিইসি এলাকার পেনিনসুলা হোটেলের ৯১৫ নম্বর কক্ষ থেকে ওই পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মৃত জজলো মাইকেল সিজারবেয়া ঢাকার বিগেস্টার নামক একটি বায়িং হাউজের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালন করতেন। পেশাগত কাজে চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ক্যানপার্ক নামক একটি প্রতিষ্ঠানে কোয়ালিটি চেক করতে এসেছিলেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নোবেল চাকমা গণমাধ্যমকে বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি নিহত পোলিশ নাগরিক জজলো মাইকেল সিজারবেয়া পেনিনসুলা হোটেলের ৯১৫ নং কক্ষে ওঠেন। তবে গতকাল রবিবার (৩ মার্চ ) থেকে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় বিষয়টি হোটেল কর্তৃপক্ষ আমাদের জানায়। ওই পোলিশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সিএমপি'র দক্ষিন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) জানিয়েছেন, নিহত ওই পোলিশ নাগরিকের মাথার পিছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে চিহ্ন রয়েছে। খাটে ও ফ্লোরেও রক্তের দাগও পাওয়া গেছে। এ ছাড়া হোটের কক্ষের সেই রুমটিও ছিল এলোমেলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে বিস্তারিত তদন্ত শেষেই জানা যাবে৷

এই বিষয়ে হোটেলের হেড অব সেলস এন্ড মার্কেটিং কামাল হোসেন বলেন, "হোটেল কক্ষ থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ কিংবা এই সংক্রান্ত বিস্তারিত পুলিশ তদন্ত করেই বলতে পারবে।" হোটেলের নিরাপত্তা জনিক কোন ঘাটতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের হোটেলের নিরাপত্তা সহ কোন সার্ভিসেই কোন ঘাটতি ছিল না এবং নেই৷ আমরা আন্তর্জাতিক মানের সকল গাইড লাইনস ফলো করেই নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছি।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy