বিপিএম পদক পাওয়ায় মানিকগঞ্জের এসপিকে ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পাওয়ায় মানিকগঞ্জের এসপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ।সোমবার (৪ মার্চ) সকালে পুলিশ

2024-03-04T16:33:17+00:00
2024-03-04T16:33:17+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিপিএম পদক পাওয়ায় মানিকগঞ্জের এসপিকে ফুলেল শুভেচ্ছা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৩০১)
X

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদক পাওয়ায় মানিকগঞ্জের এসপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ। 

সোমবার (৪ মার্চ) সকালে পুলিশ সুপার গোলাম আজাদকে (বিপিএম বিপিএম বার) মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। এ সময় জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

জানাগেছে, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এর সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবায় ভূষিত হয়েছেন মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার। 

"স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে  গত ২৭ ফেব্রুয়ারি “পুলিশ সপ্তাহ -২০২৪” এর উদ্বোধন ক্ষণে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার  মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বারকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক (বিপিএম)-সেবা পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy