মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৬০) ও সৈয়দ রাশেদ(৪০)কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।বুধবার (০৬

2024-03-06T14:36:43+00:00
2024-03-07T19:15:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক ২
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২:৩৬ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৪ ৭:১৫ পিএম  (ভিজিট : ১১৪)
X

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন (৬০) ও সৈয়দ রাশেদ(৪০)কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বুধবার (০৬ মার্চ) মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার একটি আভিযানিক চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা পৌরসভার ০৯নং ওয়ার্ড রসুলপুর এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ মোঃ মকবুল হোসেন ও সৈয়দ রাশেদ কে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত জাহের মিয়া'র ছেলে মোঃ মকবুল হোসেন ও একই এলাকার শামসুল হকের ছেলে সৈয়দ রাশেদ।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy