রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু

2024-03-07T21:22:49+00:00
2024-03-07T21:22:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:২২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

রাজবাড়ীতে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের  কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ (পিপিএম), সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন  ও  বীর মুক্তিযোদ্ধাগণ।

এসময়, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন দপ্তর ও জনসাধারণ বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করেন।

দিবসটি উপলক্ষ্যে রাজবাড়ী অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ (পিপিএম), সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন ,বীরমুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে  প্রতিযোগিতায় বিজয়ীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy