সোনাগাজী চরচান্দিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের আতর আলী মুন্সি বাড়ির প্রবাসী ছাবের উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ

2024-03-10T12:01:48+00:00
2024-03-10T12:01:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজী চরচান্দিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মার্চ, ২০২৪, ১২:০১ পিএম   (ভিজিট : ১৫৯)
X

সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের আতর আলী মুন্সি বাড়ির প্রবাসী ছাবের উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ দূর্ঘটনায় পাশে দাঁড়ালেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। 

রবিবার সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের মাধ্যমে পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বস্ত্র ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।

এসময় চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর প্রতিনিধি ও গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব বিদেশ থাকার কারণে আসতে পারেন নি। তবে ঘটনাটি জানার পর থেকে আমাদের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের জন্য সহায়তাও পাঠিয়েছেন।

স্থানীয় সমাজ সেবক আবু ইউছুপ বলেন, ক্ষতিগ্রস্ত ছাবের উদ্দিনের পারিবারের পাশে দাঁড়িয়ে পরিবারটির প্রান সঞ্চার করেছেন আমাদের চেয়ারম্যান মিলন। আমি এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি আগামীতে অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি।

চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, আমি চিকিৎসার কাজে দেশের বাহিরে থাকার কারণে স্ব শরীরের উপস্থিত হতে পারিনি। আমি জানতে পেরেছি আগুনে পুড়ে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য! সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের আতর আলী মুন্সি বাড়ির প্রবাসী ছাবের উদ্দিনের বসতঘর পুড়ে শুক্রবার রাতে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫-১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy