পুলিশ দেখে সিএনজি ফেলে পালালো চালক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ দেখে সিএনজি ফেলে দৌড়ে পালালো চালক। পরে তল্লাশি করে ৩৪ কেজি গাঁজাসহ সিএনজি অটোরিক্সা জব্দ

2024-03-13T19:49:20+00:00
2024-03-13T19:49:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশ দেখে সিএনজি ফেলে পালালো চালক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ দেখে সিএনজি ফেলে দৌড়ে পালালো চালক। পরে তল্লাশি করে ৩৪ কেজি গাঁজাসহ সিএনজি অটোরিক্সা জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ।

বুধবার (১৩ মার্চ) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) নূরে আলম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সকাল ৭টার দিকে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কুমারপাড়া এলাকার বাইপাস পাকা সড়কের উপর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মাদক বহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। এসময় পুলিশের সংকেত পেয়ে সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায় চালক ও মাদক ব্যবসায়ীরা।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) নূরে আলম জানান, পুলিশ চেকপোষ্টে থামানোর সংকেত দিলে সিএনজি চালক সিএনজি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজি তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy