সরাইলে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় শুক্কুর আলী (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার

2024-03-13T20:14:25+00:00
2024-03-13T20:14:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরাইলে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩২৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় শুক্কুর আলী (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল এলাকায় কবরস্থানের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুক্কুর মিয়া উপজেলার পাকশিমুল গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সরাইল-নাছিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নিজ সরাইল এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস চাপা দেয়। এতে সিএনজি যাত্রী শুক্কুর আলী গুরূতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর আলীর মৃত্যু হয়। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হচ্ছে। দূর্ঘটনায় কবলিত বাস ও সিএনজিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy