ডোমারে ফেনসিডিলসহ গ্রেফতার ১

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে একটি কোরিয়ার সার্ভিস এর গাড়ীর ভেতর থেকে ৫৪১ বোতল ফেনসিডিলসহ শ্যামল হোসাইন নামে এক মাদক কারবারীকে

2024-03-30T18:46:35+00:00
2024-03-30T18:46:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ফেনসিডিলসহ গ্রেফতার ১
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৩৫৩)
X

নীলফামারীর ডোমারে একটি কোরিয়ার সার্ভিস এর গাড়ীর ভেতর থেকে ৫৪১ বোতল ফেনসিডিলসহ শ্যামল হোসাইন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারী।

শনিবার(৩০ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কোরিয়ার সার্ভিসের অফিসের সামনে হতে ওই কোরিয়ারের গাড়ীতে র্যাব উল্লেখিত অভিযান পরিচালনা করে। 

গ্রেফতারকৃত শ্যামল লালমনিরহাট জেলার বড়খাতা এলাকার মো: বুলু মিয়ার ছেলে। অভিযানটি পরিচালনা করে র্যাব-১৩ নীলফামারীর কোম্পানি কমান্ডার মেহেদী হাসান। 

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজারে ইউএসবি কোরিয়ার সার্ভিসের অফিসের সামনে ওই কোরিয়ারের গাড়ীর ভিতর তল্লাশি চালানো হয়। পরে গাড়ীর চালকের সিটের ভিতর হতে ফেনসিডিল ভর্তি দু 'টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।

বস্তায় ৫৪১ বোতল ফেনসিডিল ছিল। মাদক ব্যবসায়ী শ্যামলকে আসামি করে ডোমার থানায় একটি মামলা করে তাকে থানায় সোপর্দ করা হয়। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy