বিজয়নগরে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বাদেহাড়িয়া গ্রামে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হৃদয় আহমেদ (১৪)

2024-04-07T19:34:22+00:00
2024-04-07T19:34:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ৭:৩৪ পিএম   (ভিজিট : ২৩৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় বাদেহাড়িয়া গ্রামে  নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে হৃদয় আহমেদ (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৭ এপ্রিল)  সকাল সাড়ে ১১ টার দিকে বিজয়নগর উপজেলার  চম্পকনগর এলাকায় বাদেহাড়িয়া গ্রামে  উপজেলায় পর্যায়ে নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। নিহত শিশু  চম্পকনগর ইউনিয়নের  বাদেহাড়িয়া গ্রামের হেলাল মিয়া ছেলে হৃদয় আহমেদ (১৪)। 

স্থানীয়রা জানান, বাদেহাড়িয়ায় নির্মিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে ফুটবল খেলতে যায় হৃদয়। খেলার এক পর্যায়ে বলটি স্টেডিয়ামের পাশে নির্মাণ করা ভবনের ছাদে আটকে যায়। তখন স্টেডিয়ামের  অফিস ভবনের ছাদ থেকে বলটি আনতে গেলে ভবনের উপর টানানো বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়৷ তারপর খবর পেয়ে ১২ টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy