শিবালয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

শিবালয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার

2024-04-18T16:24:56+00:00
2024-04-18T17:35:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪:২৪ পিএম  আপডেট: ১৮.০৪.২০২৪ ৫:৩৫ পিএম  (ভিজিট : ২৩৩)
X

শিবালয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার প্রাণিসম্পদ চত্বরে  দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলাল হোসেনের  সভাপতিত্বে  মানিকগঞ্জ ১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

এছাড়া, আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ ফারুক হোসেন, উথলী ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

জানা যায়, দিনব্যাপী প্রাণী প্রদর্শনী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক খামারী তাদের গবাদিপশু ও বিভিন্ন ধরনের প্রাণী প্রদর্শন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy