ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজির দুজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।শনিবার (২৭

2024-04-27T13:27:18+00:00
2024-04-27T13:27:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ১৭৫)
X

ময়মনসিংহের সদর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজির দুজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পলাশ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই ঘটনায় আহত হওয়া আরও ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে এসআই পলাশ বলেন, শেরপুরগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy