হিটস্ট্রোকে ছটফট করে ব্যবসায়ীর মৃত্যু, মাঠে মিললো কৃষকের লাশ

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

হিটস্ট্রোকে মাদারীপুরে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে

2024-04-28T16:14:43+00:00
2024-04-28T16:34:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিটস্ট্রোকে ছটফট করে ব্যবসায়ীর মৃত্যু, মাঠে মিললো কৃষকের লাশ
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৪:১৪ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৪ ৪:৩৪ পিএম  (ভিজিট : ১৯৩)
X

হিটস্ট্রোকে মাদারীপুরে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)।

নিহত শাহাদাৎ সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির বাইরে তাকে বের করা হলে কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করেন। এরপর ছটফট করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন শাহাদাত।

অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিটস্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে উদ্ধার করে কৃষকের মরদেহ।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হিটস্ট্রোকে দুই জনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

এদিকে তীব্র গরমে সবাইকে ছাঁয়ায় থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছে সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy