তাপদাহে পথচারীরা পেলো পানির বোতল

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে পানি বিতরণ করা হয়েছে পথচারীদের মধ্যে।সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে

2024-04-29T17:42:53+00:00
2024-04-29T17:42:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাপদাহে পথচারীরা পেলো পানির বোতল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ৩৮৭)
X

নীলফামারীতে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর উদ্যোগে পানি বিতরণ করা হয়েছে পথচারীদের মধ্যে।

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে রিকসা, অটো, ভ্যান, ট্রাক, বাস চালক ছাড়াও সাধারণ পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ করা হয়।

এ সময় এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম, উপদেষ্টা মাহবুব আলম ও শিশু গবেষক অন্তরা রানী রায় এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রুপম উপস্থিত ছিলেন।

এনসিটিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার ইসলাম জানান, তাপদাহে পুড়ছে নীলফামারীতে। সড়কে সাধারণ মানুষ তৃষ্ণান্ত হয়ে পড়ছেন। আমরা সংগঠনের পক্ষ্য থেকে পানির বোতল সরবরাহের উদ্যোগ নেই। যারই অংশ হিসেবে ইয়েস বিডির সহযোগীতায় ৫’শ মানুষের মাঝে পানির বোতল বিতরণ করি।

পথচারীদের মধ্যে পানির বোতল বিতরণ কর্মসুচিকে স্বাগত জানিয়ে নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বলেন, তাপদাহে মানুষরা অতিষ্ঠ হয়ে পড়েছে। পথচারীরা পানির বোতল পেয়ে স্বস্তি পেয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy