মসজিদ গুড়িয়ে দিয়ে সওজের উচ্ছেদ অভিযান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দখলকৃত ভুমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিচালনা করেছে সড়ক ও জনপদ

2024-05-02T16:46:32+00:00
2024-05-02T16:46:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মসজিদ গুড়িয়ে দিয়ে সওজের উচ্ছেদ অভিযান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৬৬)
X

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দখলকৃত ভুমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ। 

বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান পরিচালিত হয়। এসময় স্থানীয় চেরাগ আলী মার্কেট এলাকায় মহাসড়কের পূর্ব পাশের ৭৩ শতাংশ জমিতে অবৈধভাবে গড়ে উঠা মার্কেট বিভিন্ন স্থাপনা ও একটি সংস্কারাধীন জামে মসজিদ গুড়িয়ে দিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়। পরে উচ্ছেদকৃত স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে জায়গার দখল বুঝে নেয় সওজ।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব আব্দুল লতিফ খানের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন, সড়ক ও জনপদ বিভাগের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম।  

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য এবং সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy