পাকুন্দিয়ায় ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর কোল্ড স্টোরেজ এ

2024-05-05T19:51:19+00:00
2024-05-05T19:51:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় ডিমের আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৮৫)
X

আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ  জেলার পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর কোল্ড স্টোরেজ এ অভিযান পরিচালিত হয়।

ডিমের বাজার এ স্থিতিশীল রাখার স্বার্থে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এগার সিন্দুর কোল্ড স্টোরেজ এ। 

অভিযান এ দেখা যায় কোল্ড স্টোরেজ এ বিভিন্ন জেলার ব্যবসায়ীগণের প্রায় ২৮ লক্ষ পিস ডিম মজুত আছে যা প্রায় বিশ দিন হতে একমাস পূর্বেই কোল্ড স্টোরেজ এ মজুত করা হয়েছে। উক্ত কোল্ড স্টোরেজ এর ম্যানেজার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন  এর সাথে কথা বলে এবং রেজিস্টার বহি পর্যবেক্ষণ করে এর সত্যতা পাওয়া যায়।

বিভিন্ন জেলার ব্যবসায়ীদের এমন ডিম মজুত কার্যক্রম সন্দেহজনক এবং বাজার অস্থির করার পাঁয়তারা বলে ধারণা করা হচ্ছে।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বণিক। 

পাকুন্দিয়া উপজেলা বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় অভিযানে সহযোগিতা করেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জনাব লুৎফুন্নাহার বেগম, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি তদারকি টিম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ।

অভিযান এ ডিম মজুত রাখা ব্যক্তিদের দ্রুত একদিনের মধ্যেই ডিম খালাস করার জন্য বলা হয় অন্যথায় বাজার অস্থিতিশীল করার জন্য বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর সতর্ক করা হয়। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy