যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত আসামিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

2024-05-09T20:29:06+00:00
2024-05-09T20:29:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
যশোরে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৬৯)
X

যশোরে একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত আসামিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামি রাজু আহাম্মেদ রাজু জেলার শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মিয়াজ উদ্দিন ওরফে নেদার ছেলে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজীরবেড় মোড় থেকে পুলিশ অভিযান চালিয়ে রাজু আহমেদ রাজুকে আটক করে। 

এসময় তার দেহতল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন  বাদী হয়ে শার্শা থানায় অস্ত্র আইনের পৃথক দুইটি ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই সুজাত আলী রাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। 

বৃহস্পতিবার মামলার রায়ে অভিযুক্ত রাজু আহমেদ রাজুকে দোষী করে তাকে মোট ১৭ বছর কারাদন্ডের আদেশ দেন। আসামির উপস্থিতিতে এ আদেশ দিয়ে রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy