ভূঞাপুরে সন্তানের গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতি

2024-05-14T16:45:13+00:00
2024-05-14T16:45:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সন্তানের গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৩৮৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতি সংঘটিত হয়। 

এ সময় ডাকাতরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখে। এছাড়াও তাদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।

বাড়ির মালিক আলিম রাজ আজিম জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। তারা বিষয়টি টের পেলে ডাকাত দল তাকেসহ স্ত্রীর মুন্নীর হাত-পা বেঁধে বেদম মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এসময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালঙ্কার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে তিনটা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।

এলাকাবাসী জানান, রাত সাড়ে তিনটার দিকে বাড়ির মালিক ও তার স্ত্রীর ডাক চিৎকারে আমরা এগিয়ে আসি। এসে দেখি ঘরের আলমারি সহ সকল আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এসময় ২০ ভরি স্বর্ণালংকার‌‌‌ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy