আন্দোলন করার মত শক্তি বিএনপির নেই: ড. আব্দুর রাজ্জাক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি জানগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের সম্পর্কে নেই। তাদের পায়ের নিচে কোন মাটি নেই, আন্দোলন করার মত

2024-05-18T20:37:53+00:00
2024-05-18T20:37:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আন্দোলন করার মত শক্তি বিএনপির নেই: ড. আব্দুর রাজ্জাক
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৩৭ পিএম   (ভিজিট : ২৯০)
X

বিএনপি জানগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের সাথে তাদের সম্পর্কে নেই। তাদের পায়ের নিচে কোন মাটি নেই, আন্দোলন করার মত শক্তি এখন আর তাদের নেই। বিএনপির আন্দোলন করে কোন লাভ হবেনা। তারা আবার আন্দোলনে সক্রিয় হচ্ছে। রাজনৈতিক ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করবো। জনগণ ছাড়া আন্দোলন সফল হবেনা। তাদের আন্দোলন গত ১৬ বছরে সফল হয়নি এখনো হবেনা। 

১৮ মে শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয মাঠে  নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান  মো. ইয়াকুব আলীর গণ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।

আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান  সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ  সহসভাপতি বাপ্পু সিদ্দিকী,  উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি  মো. আবু সাইদ তালুকদার দুলাল, সহসভাপতি আলহাজ মো.  কাজী মোতালেব, সহসভাপতি আলহাজ্ব আক্তার হোসেন খান,  যুগ্মসম্পাদক মো. সাদিকুল ইসলাম সাদিক প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিভন্ন সংগঠন ফুলের তোরা দিয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy