ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন

2024-06-02T18:59:43+00:00
2024-06-02T18:59:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইভ্যালির রাসেল-শামীমার এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২১৭)
X

একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ জুন) দুপুরে চট্টগ্রামের যুগ্ম-মহানগর জজ মো. মহিউদ্দীন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ জানান, ১ লাখ ৮০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বাদীর আইনজীবী শাহরিয়ার তানিম বলেন, মামলার শুরু থেকেই রাসেল-শামীমা দম্পতি আদালতে অনুপস্থিত ছিলেন। আজ রোববার তাদের অনুপস্থিতিতে মামলার রায় দিয়েছেন বিচারক।  

একই সঙ্গে চেকের সমপরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দিতে আদেশ দিয়েছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হামজার বাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ এই মামলাটি করেছিলেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy