প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে যুবলীগ সভাপতি গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে চোলাই মদ পান করে রাস্তায় মাতলামি করার অভিযোগে নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে

2024-06-02T20:46:26+00:00
2024-06-02T20:46:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে যুবলীগ সভাপতি গ্রেফতার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ জুন, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২১৪)
X

শেরপুরের নালিতাবাড়ীতে চোলাই মদ পান করে রাস্তায় মাতলামি করার অভিযোগে নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে রোববার (২ জুন) দুপুরে তাদের শেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে ও নন্নী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আবু রায়হান (৪০) একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০) ও  নন্নী বাইগড়পাড়া গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯)।

ডিবি পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই ৫ জনকে আটক করা হয়। পরে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের রোববার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy