ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের পর দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সদর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক

2024-06-06T10:53:11+00:00
2024-06-06T11:01:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটের পর দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১০:৫৩ এএম  আপডেট: ০৬.০৬.২০২৪ ১১:০১ এএম  (ভিজিট : ১৮০)
X

ব্রাহ্মণবাড়িয়ায় সদর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আয়োশ রহমান এজাজ নামের এক যুবক নিহত হয়েছেন। 

গতকাল বুধবার (৫ জুন) ভোটগ্রহণ শেষে পৌর এলাকার কলেজপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ওই যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের পক্ষে কলেজপাড়ায় দুটি নির্বাচনি ক্যাম্প বসানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এজাজ গুলিবিদ্ধ হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এজাজের বাড়ি কলেজ পাড়াতেই। তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy