ডিমলায় ডিএনসির হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল।বৃহস্পতিবার (৬ জুন) সকাল

2024-06-06T15:07:36+00:00
2024-06-06T15:07:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় ডিএনসির হাতে দুই মাদক কারবারি গ্রেপ্তার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৩:০৭ পিএম   (ভিজিট : ৫৭৪)
X

নীলফামারীর ডিমলায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভুপতি কুমার বর্মন ও উপ-পরিদর্শক শফিয়ার রহমানের তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী এলাকার আঃ আজিজ মাষ্টারের পুত্র আব্দুল কাদের (৫৭) ও একই এলাকার মৃত: ছোরহাব আলীর পুত্র কামাল মিয়া (৫৪)।  

এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শন শফিয়ার রহমান সংবাদকর্মীকে বলেন, পশ্চিম খড়িবাড়ী এলাকায় গাঁজা বিক্রি চলছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছিয়ে আব্দুল কাদের নিকট ১কেজি ২শত গ্রাম ও কামালের নিকট ৫শত গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক পৃথক মামলা রুজু করা হয়। যার মামলা নং- ০৯ ও ১০, তারিখ-৬ জুন ২০২৪।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy