তালতলীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে একটি পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার সন্ধ্যা ৬

2024-06-08T14:40:00+00:00
2024-06-08T14:40:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তালতলীতে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০২৪, ২:৪০ পিএম   (ভিজিট : ১৯৩)
X

বরগুনার তালতলীতে একটি পুকুর থেকে সালমা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত সালমা বেগম একই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে সালমা বেগম ঘর থেকে কাপড়-চোপড় নিয়ে গোসল করতে বের হন। এর পর থেকে তিনি নিখোঁজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজন বাড়ির পুকুরে সালমা বেগমের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। এসময় পুকুর ঘাটে তার কাপড়-চোপড় পাওয়া যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, নিহত সালমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy