রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নয়জনের মৃত্যু হয়েছে।বুধবার (১৯ জুন) সকালে রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৯ এবং ১০

2024-06-19T10:44:11+00:00
2024-06-19T12:56:27+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪, ১০:৪৪ এএম  আপডেট: ১৯.০৬.২০২৪ ১২:৫৬ পিএম  (ভিজিট : ২৬৫)
X

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) সকালে রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৯ এবং ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর। তিনি জানান, ‘৮ ও ৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার হয়েছে।’

তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন।

নিহতরা হলেন- রোহিঙ্গা মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন গণমাধ্যমকে জানান, সকালে খবর আসে উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস হয়। এ ঘটনায় এক বাংলাদেশি ও আট রোহিঙ্গা মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন।

রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধসপ্রবণ এলাকা। পাহাড়ি এলাকায় বসবাস করে রোহিঙ্গারা। গতকাল থেকে একটানা ভারি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy