বগুড়ায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মোঃ গোলাম জাকারিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত জাকারিয়া বগুড়ার

2024-07-08T15:45:27+00:00
2024-07-08T15:45:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৩:৪৫ পিএম   (ভিজিট : ১৩৪)
X

বগুড়ায় ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মোঃ গোলাম জাকারিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত জাকারিয়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মুরাদনগর পৃর্বপাড়া এলাকার মোঃ আব্দুল কাফির ছেলে। বর্তমানে সে বগুড়া সদরের সূত্রাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন গাজী মেরী ম্যানশন নামের একটি ফ্লাটে বসবাস করছিল।

সোমবার (৮ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার সূত্রাপুর ঈদগাহ মাঠ সংলগ্ন মেরী ম্যানশন নামের একটি ফ্লাটে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ট্যাপেন্টাডলসহ জাকারিয়াকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy