আন্দোলনকারীদের পক্ষে যশোরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

যশোর প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও গণহত্যা বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে যশোরের তরুণ আইনজীবীরা। সাধারণ আইনজীবী ও

2024-08-01T20:47:25+00:00
2024-08-02T00:48:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আন্দোলনকারীদের পক্ষে যশোরে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৮:৪৭ পিএম  আপডেট: ০২.০৮.২০২৪ ১২:৪৮ এএম  (ভিজিট : ১৬৯)
X

শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি ও গণহত্যা বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে যশোরের তরুণ আইনজীবীরা। সাধারণ আইনজীবী ও মানবাধিকার কর্মীদের ব্যানারে আজ দুপুর ১টায় যশোর জজ কোর্ট মোড় থেকে মিছিলটি বের করা হয়।

বিশিষ্ট আইনজীবী তুহিন বালুচের নেতৃত্বে শতাধিক আইনজীবী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের দড়াটানা, বকুলতলা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হয়ে যশোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

এসময় আইনজীবী নেতা আবু মুরাদ, অ্যাডভোকেট মোক্তাদিরুল হক মুক্তা, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, অ্যাডভোকেট মোস্তাফা কামালা মিন্টু বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে সরকার দুরদর্শিতার অভাবে ভিন্নখাতে প্রভাহিত করেছে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শিক্ষার্থীদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন আন্দোলনে এত শিক্ষার্থী নিহত হয়নি। নিহত হয়েছে শিশুসহ সাধারণ মানুষও। ফলে এটি একটি গণহত্যায় পরিণত হয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তসহ সরকারের পদত্যাগ দাবি করেন তারা। একইসাথে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি বন্ধের আহবান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy