কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ভান্ডারিয়ায় মোমবাতি প্রজ্বলন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহতদের স্মরণে পিরোজপুরের ভান্ডারিয়ায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করেছেন শিক্ষার্থীরা।সোমবার

2024-08-13T17:27:17+00:00
2024-08-13T17:27:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ভান্ডারিয়ায় মোমবাতি প্রজ্বলন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ২০৭)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশব্যাপী নিহতদের স্মরণে পিরোজপুরের ভান্ডারিয়ায় মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় ইয়ুথ লিডার অফ ভান্ডারিয়ার পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বালনের আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে আন্দোলনে শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণিপেশার মানুষ মোমবাতি প্রজ্বালন করে অংশ নেন। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাহাব হাওলাদার, আমিনুল ইসলাম তানভীর, ইমন, বিশাল, পান্থ সহ স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy