আদালতে হাসানুল হক ইনুকে ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের নিচে জুতা

2024-08-27T17:46:49+00:00
2024-08-27T17:54:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আদালতে হাসানুল হক ইনুকে ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:৪৬ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৪ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৩৩১)
X

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে সিএমএম কোর্টের নিচে এই ঘটনা ঘটে। এ সময় আইনজীবীরা 'ইনুর গায়ের চামড়া, তুলে নেবো আমরা; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি ইনুর ফাঁসি চাই'- বলে বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে-পেছনে পুলিশের তিনটি প্রটেকশন গাড়ি ছিল।

ইনুকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে আনার খবরে বিকেল ৪টা থেকে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। 

এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। গতকাল ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় ইনুকে। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy