ঘাটাইলে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাজ্জাদ হোসেন শাহিন(৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার সকাল ১০ টায় উপজেলার

2024-09-08T14:28:30+00:00
2024-09-08T14:28:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৮ পিএম   (ভিজিট : ১৭২)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাজ্জাদ হোসেন শাহিন(৪৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

আজ রবিবার সকাল ১০ টায় উপজেলার দিঘর  ইউনিয়নের কাশতলা বড়বাড়ি এলাকার ব্রিজের নিচে ডোবায় থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শাহিন উপজেলার ৭ নং দিঘর ইউনিয়নের কাশতলা মির্জাআটা এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য এসহাক আলীর ছেলে। 

শাহিন তার মা মারা যাওয়ার পরে স্ত্রী-সন্তানসহ তার বাবাকে নিয়ে টাঙ্গাইল শহরের বটটলা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তিনি ঐ এলাকায় ঔষদের দোকানি করতেন। শাহিনের স্ত্রী টাঙ্গাইলের স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , রবিবার সকালে স্থানীয় ফরহাদ নামে এক ব্যক্তি চায়না জালে মাছ ধরতে গেলে বড়বাড়ি এলাকায় ব্রিজের নিচে ডোবায় সাজ্জাদ শাহীনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতাহাল তৈরি করে লাশ মর্গে পাঠায়। এ সময় ব্রিজের দক্ষিন পাশে কচুরিপানা উপরের শাহিনের পড়নের জামা পরে ছিলো। উত্তর পাশের ডোবায় শাহিনের লাশ পাওয়া যায়।

নিহতের স্ত্রী আফরোজা মনি মুঠোফোনে জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তার স্বামী রাগ করে  বাসা থেকে চলে আসে। 

স্থানীয় ৭নং দিঘর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন ফনি জানান, লাশের মাথায় ও হাতে আঘাতের চিন্হ রয়েছে। মনে হয় এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড।

অপরদিকে, টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বায়নাপাড়া থেকে রবিবার সকালে এক অঙ্গাত বয়োজ্যেষ্ঠ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত সজল খান বিষয়টা নিশ্চিত করে বলেন,শাহিনের মরদেহের সুরতাহাল তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা। অন্যদিকে, টাঙ্গাইল -ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বায়নাপাড়া থেকে অঙ্গাত এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy