শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩

2024-09-09T15:38:54+00:00
2024-09-09T15:40:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৪ ৩:৪০ পিএম  (ভিজিট : ২১৪)
X

শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। ৯ সেপ্টেম্বর সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ১৭ জনের কারোই এখনো বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। প্রথমে তাদের সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুইটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখান থেকে আশঙ্কাজনক অনেককেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy