নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।গতকাল রোববার (৮

2024-09-09T15:36:21+00:00
2024-09-09T15:36:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১৭৯)
X

নড়াইলের কালিয়া উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। 

পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy