আখাউড়ায় বন্যার্তদের সহায়তা করলেন প্রবাসীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদেরকে আর্থিক সহযোগিতা করেছেন প্রবাসীরা। সোমবার(১০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বন্যার্ত ৩০

2024-09-10T18:31:41+00:00
2024-09-10T18:31:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বন্যার্তদের সহায়তা করলেন প্রবাসীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৬৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদেরকে আর্থিক সহযোগিতা করেছেন প্রবাসীরা। সোমবার(১০ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বন্যার্ত ৩০ জনের হাতে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ টাকা তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে এর উদ্যোগে বন্যার্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও গাজালা পারভীন রুহী। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাপস কুমার চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, প্রবাসী দেলোয়ার হোসেন, মো. শরীফ, আফজাল খান, রাকেশ কুমার ঘোষ, দুলাল ঘোষ জয়, মো. লোকমান হোসেন, মো. মুরাদ হোসেন প্রমুখ।  

প্রবাসী দেলোয়ার হোসেন জানান, ৩০ জন বন্যার্তের প্রত্যেকের মাঝে দুই হাজার টাকা করে দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে ইতিমধ্যেই কসবা উপজেলাতেও বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy