প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৬ পিএম (ভিজিট : ১৪৬)

X
খুলনার ফুলতলা উপজেলা বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৬ এর একটি দল।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর অধিনায়ক অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরিফিন।তিনি বলেন,আজ রাতে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে খুলনার ফুলতলায় বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যা মামলায় ফুলতলার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।