বাস সংকটে ইবির প্রধান ফটকে তালা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে জায়গা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর

2024-09-17T15:49:46+00:00
2024-09-17T15:49:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস সংকটে ইবির প্রধান ফটকে তালা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১৪৩)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে জায়গা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার বাসে জায়গা না পেয়ে অতিরিক্ত বাস দেওয়ার দাবিতে প্রধান ফটকে তালা দেন তারা। 

এতে দুপুর ২টার শিফটের বাস নির্ধারিত সময়ে ক্যাম্পাস ছেড়ে যেতে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা ফটকে তালা দিয়ে পনের মিনিটের মত অবস্থান নেন। পরে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হলে ফটক ছাড়েন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা কম। অর্ধশতাধিকের অধিক শিক্ষার্থীর বাসে জায়গা হয়নি। এতে বিক্ষুদ্ধ হয়ে তারা প্রধান ফটকে তালা দেন। পরে একটি অতিরিক্ত একটি বাসের ব্যবস্থা হয়। এছাড়াও পরবর্তী দিন থেকে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করার আশ্বাস দিলে প্রধান ফটক ছেড়ে দেওয়া হয়।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy