শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরিক্ষার্থী মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন

2024-09-17T15:42:03+00:00
2024-09-17T15:42:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু, আহত ২
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরিক্ষার্থী মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান মিজান (১৮) সাবেক পোস্টমাস্টার মৃত কদম আলীর ছেলে। তিনি এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। 

স্থানীয় সূত্রে ও পুলিশ  জানায়, আজ সকালে নিজেদের বাড়িতে বিদ্যুতের সংযোগের  কাজ করার সময়  বিদ্যুতের খুঁটির টানা তার ৩৩ কেভি ভোল্টের মেইন লাইনে গিয়ে পরলে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)। 

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা করা হবে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy