শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রাহেলা আক্তারকে (২৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামী

2024-09-18T18:11:53+00:00
2024-09-18T18:26:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১১ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৬:২৬ পিএম  (ভিজিট : ১৯৭)
X

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রাহেলা আক্তারকে (২৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় আসামী স্বামী সোমরাজ আলী সুজনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উত্তর মোল্লাদি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সোমরাজ আলী সুজন ময়মনসিংহের তারাকান্দা থানার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় পারিবারিক কলহের জেরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাসায় সুজন তার স্ত্রী রাহেলা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। 

এ ঘটনায় ভিকটিমের বড় ভাই জসিম (৪০) বাদী হয়ে স্বামী সোমরাজ আলী সুজনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনা আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। 

গোপন সূত্রে জানতে পারে আসামী সুজন গোপালগঞ্জের মুকসুদপুর থানার উত্তর মোল্লাদি বাজার এলাকায় আত্নগোপনে আছে। উক্ত সংবাদে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান চালিয়ে সুজনকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গ্রেফতার করে।

র‌্যাব কর্মকর্তা আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy