টরকী বন্দরে ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

উৎসবমূখর পরিবেশে প্রায় তিনযুগ পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ি বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বণিক সমিতির কমিটির নির্বাচন

2024-09-22T15:51:25+00:00
2024-09-22T15:51:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টরকী বন্দরে ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫১ পিএম   (ভিজিট : ১২২)
X

উৎসবমূখর পরিবেশে প্রায় তিনযুগ পর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ি বন্দর বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বণিক সমিতির কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা হলরুমে ইউএনও মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে ব্যবসায়িদের সাথে মতবিনিময় সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বন্দরের ব্যবসায়ী শরীফ সাহাবুব হাসান ও চঞ্চল মাঝি প্যানেল ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্ধি প্যানেল বিএনপি নেতা শাহজাহান শরীফ ও সরদার আবুল ফয়েজ প্যানেল ১৪৪টি ভোট পেয়েছেন। বন্দরের মোট ৫৫৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট গ্রহন শেষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান ফরিদ বিজয়ী প্যানেলের নাম ঘোষনা করেন। এসময় বন্দরের ব্যবসায়ী এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নবনির্বাচিত প্যানেলকে বিভিন্ন শ্রেনি পেশা ও সুধিজন অভিনন্দন জানিয়েছেন। 














Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy