সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।বুধবার (২৫ সেপ্টেম্বর)

2024-09-25T10:57:46+00:00
2024-09-25T10:57:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ এএম   (ভিজিট : ১৭২)
X

সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নূরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গ্রেপ্তারের বিষয়টি জানান।

পোস্টে তিনি লিখেন, আল্লাহ সর্বশক্তিমান, আমাদের নরসিংদীর গর্ব-আপনাদের ভালোবাসার মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কিছুক্ষণ আগে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হয়েছেন। তিনি কোথাও পালিয়ে যাননি, কোনো সময় পালাবেনও না।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy