এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর এতিম শিশুদের সুরক্ষায় প্রকল্প পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২

2024-10-02T16:44:39+00:00
2024-10-02T16:44:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এতিম শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রকল্প পরিদর্শন
গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩১৬)
X

রংপুরের গঙ্গাচড়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর  এতিম শিশুদের সুরক্ষায় প্রকল্প পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২ অক্টোবর বুধবার সকালে প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে  মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।

জানা যায়, ইসলামিক রিলিফ ইউএসএ অর্থায়নে ইসলামিক রিলিফ বাংলাদেশে বাস্তবায়নের অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলার ৮০০ দরিদ্র এতিম পরিবার মুসলিম ও হিন্দু  ছেলে মেয়েদের শিক্ষা ও বিকাশের সুযোগে অধিকরন প্রবেশাধিকারের মাধ্যমে এতিম শিশুদের অধিকার সংরক্ষণের লক্ষে  সহায়তা প্রদান করা হয়।

শিশুদের শিক্ষাবৃত্তি ও উপকরণ প্রদান এবং স্বাবলম্বী দল গঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে সহায়তা প্রদান করা। এছাড়াও গঙ্গাচড়া উপজেলায় ২১৯ জন গাভী পালন,গরু মোটাতাজাকরণ ১৯৬ জন,জমি লিজ, কৃষি ২৪৭ জন,ছাগল পালন ৬৫ জন, ক্ষুদ্র ব্যবসা ৫১ জন, পোল্ট্রি ১ জন,মাছ চাষ ২ জন,টেইলরিং ৭ জন, অটোরিকশা/ ভ্যান ১০ জন, শুকুর পালন ১ জন এবং ভেড়া পালন ১ জন সহায়তা প্রদান করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান,সফিউল আলম, যোগাযোগ সমন্বয়কারী ইসলামিক রিলিফ ঢাকা, এরশাদুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক, সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু মিয়া লাল।আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মজমুল  হকসহ উপজেলার সাংবাদিবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy