সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী

2024-10-02T18:08:13+00:00
2024-10-02T18:08:13+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৩২)
X

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

একই সময় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy