নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রাজু আহমেদ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের

2024-10-03T20:53:41+00:00
2024-10-03T20:53:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৮:৫৩ পিএম   (ভিজিট : ২০১)
X

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজু আহমেদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রাজু আহমেদ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঝিকিড়া গ্রামের সাকায়েত ফকিরের ছেলে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা নেওয়ার পথে রাজু মারা যায়।
 
জানা গেছে, গত তিনদিন ধরে রাজু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। 

এদিন দুপুরে রাজুকে ঢাকা নেওয়ার পথে দুপুর ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত রাজু আহমেদের ভাগ্নে মাহামুদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy