আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে ইবি ছাত্রদলের মৌন মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও

2024-10-07T16:10:27+00:00
2024-10-07T16:10:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীতে ইবি ছাত্রদলের মৌন মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও স্মরণসভা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (০৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় ক্যাম্পাসে এসব আয়োজন করে সংগঠনটি। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আবরার ফাহাদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ সংগঠনটির প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আবরার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। সে আমাদের চেতনার বাতিঘর। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। 

এসময় তিনি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকরসহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান।  






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy