শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস

2024-10-13T21:04:44+00:00
2024-10-13T21:04:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯:০৪ পিএম   (ভিজিট : ১৩৩)
X

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, কুরিয়ার  সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। 

তিনি আরো জানান, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জের চুনারুঘাট থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাঠানোর চেষ্টা করছিল।
 
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. আমিনুল ইসলাম আরো জানান, ‘কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

বাবু/এসআর













Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy