শেরপুরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টাকা নেওয়ার অভিযোগে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ হয়রানি ও টাকা নেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের

2024-10-20T18:22:10+00:00
2024-10-20T18:22:10+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও টাকা নেওয়ার অভিযোগে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৬:২২ পিএম   (ভিজিট : ২৫১)
X

শেরপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করণ হয়রানি ও টাকা নেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিঘলদী গ্রামের বিপিডিবির গ্রাহকেরা।

আজ ২০ অক্টোবর রবিবার সকালে বিপিডিবির শেরপুর কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক গ্রাহক মানববন্ধনে অংশ নেয়।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, আমাদের গ্রামের প্রভাবশালী দালাল আমজাদ, শামসুল মেম্বার, মোতালেব ও ফজল সহ তারা মিটার প্রতি ৬ হাজার টাকা না দেওয়ায় ৬০ টি মিটার সংযোগ বিচ্ছিন্ন করেছে। আমরা আমাদের মিটার সংযোগ ফেরত চাই। আর ওই দালালদের শাস্তি চাই।

এদিকে লুৎফর রহমান আরও বলেন,  বিপিডিবির সামনে মানববন্ধনের খবরে বিপিডিবির কর্তৃপক্ষের নির্দেশে লাইন ম্যানরা দিঘলদী গ্রামের বিচ্ছন্ন সংযোগ পুনঃ সংযোগ দিতে গেলে কথিত ওই দালালেরা লাইনম্যানদের সংযোগ দিতে বাধা দেয়। এতে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy