টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে

2025-07-16T20:43:33+00:00
2025-07-16T20:43:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে এনসিপির বিক্ষোভ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১৮৫)
X

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সারাদেশে ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। 

জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন দলের নেতাকর্মীরা। অবরোধ শেষ হয় বিকেল ৫টা ৪৫ মিনিটে। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরেন সাধারণ পথচারী ও এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রীরা।

বিক্ষোভ মিছিল ও পথ সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক আকাশ ঘোষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy