পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।স্থানীয়

2024-11-09T14:11:30+00:00
2024-11-09T19:02:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ২:১১ পিএম  আপডেট: ০৯.১১.২০২৪ ৭:০২ পিএম  (ভিজিট : ৯৩৪)
X

পাকিস্তানে একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঘটনাটি নিশ্চিত করে সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছিল, তখনই রেলস্টেশনের ভেতরে বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।

নিহতের সংখ্যা সম্পর্কে ওই কর্মকর্তা আরো বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ এবং ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy