রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু!

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের ডামুড্যাতে সড়কের পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।আজ সোমবার (১১

2024-11-11T13:43:22+00:00
2024-11-11T21:02:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু!
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১:৪৩ পিএম  আপডেট: ১১.১১.২০২৪ ৯:০২ পিএম  (ভিজিট : ৩৭৬)
X

শরীয়তপুরের ডামুড্যাতে সড়কের পাশে ১০ ব্যাগ বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

আজ সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমাসদৃশ বস্তু বের হয়ে থাকলে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ ব্যাপারে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল বলেন, সকালে প্রায় ৫০ থেকে ৬০ জন লোককে একসঙ্গে সড়কটি দিয়ে হেঁটে যেতে দেখেছি। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy