ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের

2024-11-15T18:47:40+00:00
2024-11-15T18:47:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৮৬)
X

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

শুক্রবার (১৫নভেম্বর) দুপুরে উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, উপজেলার ধলাপাড়া কোনাবাড়ি গ্রামে রিপনের সঙ্গে আল-আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আজ উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। 

সংঘর্ষে আল আমিনসহ ৯ জন আহত। পরে গুরুতর আহত অস্থায় আল-আমিনকে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধে আল-আমিন নামে এক যুবক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy